News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৭, ৩০ মে ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে তিনি ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি আসনে নির্ধারিত স্থানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাঁচটি অঙ্গসংগঠন ও একটি সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতেও তার অংশগ্রহণের কথা রয়েছে।

আরও পড়ুন: শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে: রাষ্ট্রপতি

দিবসটি উপলক্ষে সারাদেশে দলের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়