প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যে আহ্বান জানালেন সারজিস আলম
ছবি: সংগৃহীত
ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক উদ্যোগের প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে তিনি বিভিন্ন খাতে অনিয়ম, চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার সরাসরি পর্যবেক্ষণের জন্য ছদ্মবেশে মাঠপর্যায়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ মন্তব্য করেন।
তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক অবস্থা যাচাই করতে তারেক রহমান পূর্বঘোষণা ছাড়াই বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় ব্যবস্থাপনায় অনিয়ম ধরা পড়লে দুই কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হয়।
সারজিস আলম আরও লিখেছেন, সামগ্রিক ব্যবস্থার ঘাটতির জন্য দায়ী সবাই শাস্তির আওতায় না এলেও এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।
আরও পড়ুন: মারা গেছেন আ.লীগের টানা ৭ বারের এমপি দবিরুল ইসলাম
পোস্টে তিনি আরও বলেন, একইভাবে চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক ব্যবসাসহ দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহার সরাসরি পর্যবেক্ষণের জন্য শীর্ষ নেতৃত্বের ছদ্মবেশে মাঠপর্যায়ে অভিজ্ঞতা নেওয়া প্রয়োজন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








