সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন
ফাইল ছবি
সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
সোমবার (২৫ মে) বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা।
আরও পড়ুন: ঈদযাত্রার ফিরতি ট্রেন, শেষদিনের টিকিট বিক্রি শুরু
আয়োজনে সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে বলে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








