স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৪, ২৫ মে ২০২৬

ঈদযাত্রার ফিরতি ট্রেন, শেষদিনের টিকিট বিক্রি শুরু 

ঈদযাত্রার ফিরতি ট্রেন, শেষদিনের টিকিট বিক্রি শুরু 

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। 

 সোমবার (২৫ মে) বিক্রি করা হচ্ছে শেষ দিনের টিকিট, অর্থাৎ আগামী ৪ জুনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।

রেলওয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। এছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

ঈদ উপলক্ষে নেওয়া রেলওয়ের কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ৩১ মে যাত্রার টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে এবং ৩ জুনের টিকিট ২৪ মে বিক্রি করা হয়েছে।

আরও পড়ুন: জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রেলওয়ে আরও জানিয়েছে, ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। এছাড়া একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়