News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সিটি করপোরেশন নির্বাচনে অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত হবে: মির্জা ফখরুল

সিটি করপোরেশন নির্বাচনে অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিয়মনীতি অনুসারে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং অল্প সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার পরিস্থিতি ও সময় সুযোগ দেখে নির্বাচনের সিদ্ধান্ত নেবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি। অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করব।

তিনি আরও জানান, সংসদ অধিবেশন শুরু হলে সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ করা হবে এবং দলের সঙ্গে সম্পৃক্তদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।

বিএনপি মহাসচিব আওয়ামী লীগের কার্যালয় খোলা প্রসঙ্গে বলেন, আমরা এটা চাইনি। তাদের কার্যক্রম এখনও নিষিদ্ধ, অফিস খোলার বিষয়টি আইন অনুযায়ী দেখা হবে।

আরও পড়ুন: পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

এ সময় তিনি গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদানও স্মরণ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়