News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৮, ৩১ জানুয়ারি ২০২৬

‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল

‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল

ফাইল ছবি

‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এর আগে মিথ্যা তথ্য প্রদান ও একাধিকবার নাম অন্তর্ভুক্ত থাকার কারণে গত বছর ১২৮ জনের জুলাই যোদ্ধার গেজেট বাতিল করা হয়েছিল।

সম্প্রতি এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস, ১৯৯৬-এর শিডিউল-১ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এসব গেজেট বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলার পাঁচজন এবং চাঁদপুর জেলার সাতজন রয়েছেন।

দিনাজপুর জেলার বাতিলকৃত ব্যক্তিরা হলেন- তাসফিয়াহ রিফা, মো. আসাদুজ্জামান নূর, মো. সুরুজ মিয়া, মোছা. কহিনুর ও মোছা. সখিনা।

আরও পড়ুন: প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

চাঁদপুর জেলার বাতিলকৃত ব্যক্তিরা হলেন- মো. কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, মো. ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল এবং মো. আব্দুল্লাহ আল মামুন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়