কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক রবিবার
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে কমিশনের সব সদস্যের সঙ্গে দেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং জাতিসংঘের প্রতিনিধিদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার জানান, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে কমিশনের সার্বিক প্রস্তুতি, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
আরও পড়ুন: ‘নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছেন ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক’
তিনি আরও বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশনের নেওয়া পদক্ষেপগুলো আন্তর্জাতিক অংশীদারদের সামনে তুলে ধরা হবে এবং তাদের মতামতও শোনা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








