News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫২, ৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৫৩, ৫ জানুয়ারি ২০২৬

ফরিদপুর-৪ আসনের সীমানা পূর্বাবস্থায় ফিরিয়ে গেজেট বহাল রাখল আপিল বিভাগ

ফরিদপুর-৪ আসনের সীমানা পূর্বাবস্থায় ফিরিয়ে গেজেট বহাল রাখল আপিল বিভাগ

ফাইল ছবি

ফরিদপুর-৪ আসনের সীমানা পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার সঙ্গে সংযুক্ত গেজেট প্রকাশের রায় বহাল রাখলেন আপিল বিভাগ। 

সোমবার (৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১১ ডিসেম্বর হাইকোর্ট ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন দুইটি এলাকা ফরিদপুর-২ আসনের নগকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করার নির্বাচন কমিশনের গেজেট প্রকাশনাকে অবৈধ ঘোষণা করেছিল। সেই রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

গত ২২ সেপ্টেম্বর হাইকোর্ট ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছিল।

ফরিদপুর-৪ আসনের সীমানা নিয়ে বিতর্ক শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়, যখন বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন হাইকোর্টে রিট করেন।

আরও পড়ুন: শোকজ ও গ্রেফতার শেষে জামিনে মুক্ত সেই বৈষম্যবিরোধী নেতা

আপিল বিভাগের রায়ে ফরিদপুর-৪ আসনের সীমানা পূর্বাবস্থায় ফিরে আসছে এবং সংশ্লিষ্ট গেজেট বহাল রাখা হয়েছে। ফলে নির্বাচনী এলাকার পূর্বাবস্থা বজায় থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়