News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২০, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:২৫, ১২ জানুয়ারি ২০২৬

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প!

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।

রবিবার (১১ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেন ট্রাম্প। ছবির ক্যাপশনে লেখা ছিল, “২০২৬ সালের জানুয়ারিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে আসীন হয়েছেন।” বিষয়টি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এর আগে, ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায় বলে জানানো হয়। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তারা নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন বলে দাবি করা হয়। ওই অভিযানে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভেনেজুয়েলা তেলসমৃদ্ধ দেশ হওয়ায়, মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর ট্রাম্প দাবি করেন—দেশটির তেল সম্পদ যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেলসম্পদ যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে এবং দেশটির সরকারি সংস্কার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখবে। তবে ‘উপযুক্ত সময়ে’ তেলসম্পদের পূর্ণ মালিকানা ভেনেজুয়েলার সরকারের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: ভারতে ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষ, নিয়ন্ত্রণে ড্রোন ও সেনাবাহিনী

এদিকে, মাদুরোকে আটক করার কয়েক ঘণ্টার মধ্যেই ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকেও তাকে সমর্থনের ঘোষণা দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার কথা জানান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়