বিশ্বে করোনায় আক্রান্ত ১১ কোটি ৮২ লাখের বেশি
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ কোটি ৮২ লাখ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা প্রায় সাড়ে ২৬ লাখ।
বৈশ্বিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ড ও মিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী এই প্রতিবাদন লেখার সময় বুধবার বিকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১১ কোটি ৮২ লাখ ৪৩ হাজার ১৮৯ জন। এবং মৃতের সংখ্যা ২৬ লাখ ২৪ হাজার ৬৩ জন।
বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন ২ কোটি ১৭ লাখ ৬ হাজার ৪৫৪ জন, এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ৮৯ হাজার ৮৩৪ জন।
এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ কোটি ৩৯ লাখ ১২ হাজার ৬৭২ জন।
বিশ্বে আক্রান্ত ও মৃতের তালিকায় প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৮ লাখ ১ হাজার ৫০৬ জন এবং মৃতের সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৫৭৪ জন।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১২ লাখ ৬২ হাজার ৭০৭ জন এবং মৃতের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৭৯ জন।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১১ লাখ ২৫ হাজার ১৭ জন এবং মৃতের সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৫৬৮ জন। ব্রাজিলে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার অত্যাধিক বেশি। এবং মৃতের তালিকায় ব্রাজিল দ্বিতীয়তে।
তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩ তম এবং করোনার উৎপত্তিস্থল চীনের অবস্থান ৮৬ তম।
নিউজবাংলাদেশ.কম/এফএ/এএস








