৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল
ছবি: সংগৃহীত
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সংঘটিত ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরায়েল।
ইসরায়েলের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির শীর্ষ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সামরিক বাহিনীও প্রায় একই ধরনের হিসাব মেনে চলেছে।
সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াইনেট নিউজ জানায়, “যুদ্ধে প্রায় ৭০ হাজার গাজাবাসী নিহত হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা এতে অন্তর্ভুক্ত নয়।”
এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের নাম ও বয়স প্রকাশ করে আসছে। সর্বশেষ হিসেবে তারা জানিয়েছে, মোট নিহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় ৪৮০-এর বেশি নিহত হয়েছেন। অধিকাংশ নিহত নারী ও শিশু, এবং আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন।
আরও পড়ুন: মদিনায় ২১ লাখের বেশি গাছ রোপণ করল সৌদি আরব
ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, এই বিষয়ে যেকোনও তথ্য বা প্রতিবেদন আনুষ্ঠানিক ও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হবে। সূত্র: রয়টার্স
নিউজবাংলাদেশ.কম/এসবি








