News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৬, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:২৬, ২৭ জানুয়ারি ২০২৬

কিশোরদের জন্য এআই চরিত্র ব্যবহার বন্ধ করছে মেটা

কিশোরদের জন্য এআই চরিত্র ব্যবহার বন্ধ  করছে মেটা

ছবি: সংগৃহীত

কিশোর ব্যবহারকারীদের জন্য এআই চরিত্র ব্যবহারের সুবিধা সাময়িকভাবে বন্ধ করছে মেটা। ফেসবুক, ইনস্টাগ্রামসহ সব অ্যাপে এই সিদ্ধান্ত কার্যকর হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কিশোরদের জন্য নতুন ও নিরাপদ অভিজ্ঞতা তৈরি না হওয়া পর্যন্ত এই সুবিধা বন্ধ থাকবে।

মেটার ব্লগ পোস্টে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল কারণ। নতুন সংস্করণ চালু হলে এতে অভিভাবক নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে, যার মাধ্যমে অভিভাবকরা সন্তানের এআই ব্যবহারে সীমা নির্ধারণ করতে পারবেন। তবে নতুন সংস্করণের সঠিক প্রকাশের সময় এখনও জানানো হয়নি।

গত অক্টোবর মেটা অভিভাবক নিয়ন্ত্রণের কিছু ফিচারের প্রাথমিক ঝলক দেখিয়েছিল। এর মধ্যে কিশোরদের এআই চরিত্রের সঙ্গে ব্যক্তিগত চ্যাট বন্ধ করার সুবিধা অন্তর্ভুক্ত ছিল। তবে ওই ফিচারগুলো এখনও আনুষ্ঠানিকভাবে চালু হয়নি।

মেটা জানিয়েছে, কিশোরদের জন্য এআই অভিজ্ঞতা পিজি–১৩ মান অনুসরণ করে তৈরি হবে, যাতে ১৩ বছরের কম বয়সীদের জন্য অনুপযুক্ত বিষয় এড়িয়ে চলা যায়।

আরও পড়ুন: উপজেলা থেকেই গড়তে হবে ডিজিটাল অর্থনীতির ভিত্তি: ফয়েজ তৈয়্যব

বিশ্লেষকদের মতে, কিশোরদের জন্য এআই ব্যবহারে বিরতি দেওয়া মেটার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে নিরাপত্তা ঝুঁকি কমবে এবং অভিভাবক ও নিয়ন্ত্রক সংস্থার উদ্বেগ প্রশমিত হতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়