ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫৪
ফাইল ছবি
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) আরও ৯ জনের প্রাণ গেছে। এ নিয়ে চলতি বছর মোট ৩১৬ জনের মৃত্যু হলো।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ২১৬৭
প্রতিবেদনে বলা হয়, এই ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন।
এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ তিন হাজার ৩৯৬ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ২৯৬ জন।
নিউজবাংলাদেশ.কম/এনডি








