বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৮, ১৮ মে ২০২৬

মেসির নাম শুনলেই হার্টবিট বেড়ে যায় পরীমণির

মেসির নাম শুনলেই হার্টবিট বেড়ে যায় পরীমণির

পরীমণি। ছবি: সংগৃহীত

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনায় এসেছেন, তবে এবার কোনো বিতর্ক নয়- ফুটবল বিশ্বকাপ ও প্রিয় তারকা নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশের কারণে।

রূপালী পর্দার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির জন্য প্রায়ই শিরোনামে থাকেন এই নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ফুটবলপ্রেম এবং আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি নিজের ভালোবাসার কথা জানান।

তিনি বলেন,‘আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।’

মেসির প্রতি নিজের গভীর মুগ্ধতা প্রকাশ করে পরীমণি বলেন, ‘আমি মেসির জন্য বলতে পারেন, আমি ডাইহার্ড ফ্যান মেসির। আমার হার্টবিট বেড়ে গেছে।’

আরও পড়ুন: বেঁচে থাকার সংগ্রামের গল্পে নতুন ওয়েব সিনেমায় মাধুরী

ফুটবল ও মেসিকে ঘিরে তার এই উচ্ছ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়