নতুন লুকে ধরা দিলেন শাকিব খান
শাকিব খান। ছবি: সংগৃহী
আসন্ন ঈদুল আজহা ঘিরে দেশের চলচ্চিত্র অঙ্গনে এখন রকস্টার সিনেমার আলোচনা তুঙ্গে। শাকিব খান অভিনীত সিনেমাটির টিজার ও মোশন পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ।
সম্প্রতি প্রকাশিত ‘পিরিতি’ গানটিতে বিধ্বস্ত ও কারাবন্দী লুকে শাকিব খানকে দেখে চমকে যান ভক্তরা। তবে এবার পর্দার বাইরের এক গালা নাইটে সম্পূর্ণ ভিন্ন এক রূপে হাজির হলেন ঢালিউডের এই শীর্ষ নায়ক।
শুক্রবার (১৫ মে) সামাজিক মাধ্যমে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন শাকিব খান। ছবিগুলোতে তাকে দেখা যায় আধুনিক ও স্টাইলিশ লুকে। চোখে সানগ্লাস, পরনে কারুকাজ করা কালো ব্লেজার এবং মুখে আত্মবিশ্বাসী হাসি সব মিলিয়ে তার উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।
ছবির ক্যাপশনে ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে শাকিব খান লিখেছেন, ‘তোমাদের সবার সঙ্গে এই ধরনের মুহূর্ত ভাগ করে নেওয়ার চেয়ে ভালো অনুভূতি আর নেই!’
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি। কেউ তাকে ‘কিং খান’ বলে মন্তব্য করেছেন, আবার কেউ লিখেছেন, ‘আসল রকস্টার তো আপনিই ভাই।’
আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে। সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর।
আরও পড়ুন: কানে প্যাস্টেল লুকে মুগ্ধতা ছড়ালেন আলিয়া ভাট
সিনেমাটি ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








