News Bangladesh

বিনোদন প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৩, ১৩ জানুয়ারি ২০২৬

পূর্ণ মিলনের কণ্ঠে প্রকাশ পেল নতুন গান ‘কথা দিয়া যাও’

পূর্ণ মিলনের কণ্ঠে প্রকাশ পেল নতুন গান ‘কথা দিয়া যাও’

পূর্ণ মিলন। ছবি: নিউজবাংলাদেশ

সংগীতাঙ্গনে নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী পূর্ণ মিলন। তার কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘কথা দিয়া যাও’, যা ইতোমধ্যে শ্রোতাদের দৃষ্টি কেড়েছে। আবেগঘন এই গানটিতে পূর্ণ মিলনের কণ্ঠে ভালোবাসা ও প্রতিশ্রুতির অনুভূতি মুগ্ধ করেছে শ্রোতাদের। গানটির কথায় আছেন হানিফ মোহাম্মদ, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। 

গায়কী ও সুরের মেলবন্ধনে গানটি পেয়েছে আলাদা মাত্রা। সহজ কথার ভেতরে গভীর আবেগ তুলে ধরতে পূর্ণ মিলনের কণ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংগীতপ্রেমীরা। 

গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল খান। এতে অভিনয় করেছেন সিয়াম মৃধা ও তাসনিম রূপা। গল্পনির্ভর ভিডিওটি গানের ভাবনাকে আরও স্পষ্টভাবে উপস্থাপন করেছে। 

পূর্ণ মিলন বলেন, গানটি গাওয়ার সময় আমি ভীষণ আবেগী ছিলাম। ‘কথা দিয়া যাও’ মূলত ভালোবাসা আর প্রতিশ্রুতির গল্প। গানের কথাগুলো আমার কাছে খুব কাছের মনে হয়েছে, তাই চেষ্টা করেছি যেন প্রতিটা লাইনে অনুভূতিটা ঠিকভাবে তুলে ধরতে পারি।” 

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে। সবাই মন দিয়ে শুনবেন এবং নিজেদের অনুভূতি জানাবেন—এই প্রত্যাশাই রাখি।

আরও পড়ুন: লাল লেহেঙ্গায় একঝলকে মুগ্ধতা ছড়ালেন পূজা চেরি

 উল্লেখ্য, কণ্ঠশিল্পী পূর্ণ মিলনের নতুন গান ‘কথা দিয়া যাও’ প্রকাশ পেয়েছে এইচএম মাল্টিমিডিয়া থেকে। গানটি তার সংগীতজীবনে নতুন সংযোজন হয়ে থাকবে বলে প্রত্যাশা শ্রোতাদের।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়