লাল লেহেঙ্গায় একঝলকে মুগ্ধতা ছড়ালেন পূজা চেরি
পূজা চেরি। ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঝলকে মুগ্ধতা ছড়ালেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি।
রবিবার (১১ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেজে মাত্র ৩৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন তিনি, যা প্রকাশের পরপরই ভক্তদের নজর কাড়ে।
ভিডিওতে দেখা যায়, মোমের আলোয় দাঁড়িয়ে থাকা পূজা চেরি লাল রঙের এক বোল্ড লেহেঙ্গায় মোহ ছড়াচ্ছেন। রুপালি জারদৌসি কাজের লেহেঙ্গা ও কারুকার্যখচিত ওড়না তার সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ভারী মেকআপ ও গয়নার সঙ্গে ছোট আকারের টিকলি, ম্যাচিং আংটি ও একগুচ্ছ চুড়ি পরেছেন অভিনেত্রী। খোলা চুল, লাল রঙের সাজ এবং পুরো লুকজুড়ে ফুটে উঠেছে ভালোবাসা, আবেগ, শক্তি ও সাহসের প্রকাশ।
এটি পূজা চেরির নতুন একটি ফটোশুটের অংশ। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে বলিউড সিনেমা ‘পরম সুন্দরী’-এর জনপ্রিয় গান ‘পরদেশিয়া’। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি।
আরও পড়ুন: বৈবাহিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন তাহসান
নতুন বছর শুরু হতেই সিনেমার কাজেও পুরোদমে ব্যস্ত হয়ে উঠেছেন পূজা চেরি। সম্প্রতি তিনি দুটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে। পাশাপাশি ‘দরদিয়া’ সিনেমায় তিনি অভিনয় করবেন আদর আজাদের বিপরীতে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








