News Bangladesh

বিনোদন প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫১, ৫ জানুয়ারি ২০২৬

মুস্তাফিজকে বাদের ঘটনায় ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর

মুস্তাফিজকে বাদের ঘটনায় ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর

ছবি: সংগৃহীত

আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়ার পর স্থানীয় রাজনৈতিক চাপ ও বিসিসিআইয়ের আপত্তিতে দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

রবিবার (৪ জানুয়ারি) নিজের জন্মদিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিশা সওদাগর বলেন, “মুস্তাফিজ তো আমাদের একটি প্রতীক। যারা সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করল, তাদের ধিক্কার জানাই।”

ক্রিকেটপ্রেমী হিসেবে পরিচিত মিশা বলেন, মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। “বাংলাদেশে মাশরাফির পরে দীর্ঘ সময় ধরে এমন উজ্জ্বল ক্যারিয়ার থাকা সত্ত্বেও তার চোখে অহংকারের কোনো ছাপ নেই। এমন একজন ক্রিকেটারকে সম্মান করা উচিত।”

রাজনীতি ও সংস্কৃতির সংঘাত প্রসঙ্গে মিশা বলেন, “সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে দেওয়া অত্যন্ত কুরুচিপূর্ণ। শিল্প ও ক্রীড়াঙ্গন হওয়া উচিত উন্মুক্ত ও স্বাধীন, যেখানে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়।”

আরও পড়ুন: কলকাতার নায়িকা আউট-বন্ধ শুটিং, শাকিবের প্রিন্স নিয়ে জটিলতা

তিনি আরও যোগ করেন, “মুস্তাফিজুর মতো আন্তর্জাতিক তারকাকে এভাবে আটকে দেওয়ার চেষ্টা শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্যও নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়