জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০৬, ১ মে ২০২১

ফেনসিডিল নিয়ে স্বামীসহ ভুয়া নারী সাংবাদিক আটক

ফেনসিডিল নিয়ে স্বামীসহ ভুয়া নারী সাংবাদিক আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে ফেনসিডিলসহ শাপলা আক্তার সৃষ্টি নামে এক ভুয়া নারী সাংবাদিক ও তার স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ মে) সকালে উপজেলার বলাহার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আজিম উদ্দিন জানান, মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বলাহার বাজারে অবস্থান নেয়। এ সময় হিলি থেকে মোটরসাইকেল যোগে বগুড়া যাবার পথে বলাহার বাজারে গাড়িটিকে পুলিশ সদস্যরা থামার জন্য সংকেত দেয়। এ সময় তারা গাড়িটি না থামিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। 

পরে পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া করে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ভ্যানেটি ব্যাগ ও বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর দিনাজপুর আদালতে পাঠানো হবে। 

আটককৃতরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকার লিয়াকত আলীর ছেলে মুন্না বিহারী (৪০) ও তার স্ত্রী ভুয়া সাংবাদিক শাপলা আক্তার সৃষ্টি (৩৫)।
 

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়