দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৭৭ বিলিয়ন ডলার
ফাইল ছবি
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলার।
সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে গত ২৩ মে পর্যন্ত মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
সর্বশেষ হিসাবে মোট রিজার্ভ ও বিপিএম-৬ ভিত্তিক নিট রিজার্ভ উভয় ক্ষেত্রেই কিছুটা বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো মে মাসে
বৈদেশিক মুদ্রার রিজার্ভের এ ইতিবাচক প্রবণতা দেশের আমদানি ব্যয় মেটানো, বৈদেশিক লেনদেনের সক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








