News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

২৫ দিনে প্রবাসী আয় এলো ৩৪ হাজার কোটি টাকা

২৫ দিনে প্রবাসী আয় এলো ৩৪ হাজার কোটি টাকা

ফাইল ছবি

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৭৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় ৩৪ হাজার ৬২ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রবাসী আয় এসেছে এক হাজার ৩১৭ কোটি ৬০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এসেছিল ২২৮ কোটি ১০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৪০ শতাংশ।

আরও পড়ুন: চতুর্থ দফায় বাড়লো আয়কর রিটার্নের সময়

অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ২২২ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৮২৪ কোটি ২০ লাখ ডলার।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়