News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৮, ১৬ মার্চ ২০২১

ঘরে বসেই ট্রেড লাইসেন্স পাওয়া যাবে: তাপস

ঘরে বসেই ট্রেড লাইসেন্স পাওয়া যাবে: তাপস

এখন থেকে যথাযথ কাগজ পত্র প্রেরণ সহ অনলাইনে নির্ধারিত ফি প্রদান করে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ঘরে বসেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স পাওয়া যাবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।
মঙ্গলবার আগারগাঁওয়ে বিডার কনফারেন্স রুমে সংস্থাটির অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিট কর্পোরেশনের “ট্রেড লাইসেন্স প্রদান” শীর্ষক সেবা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। 
বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে নতুন ভাবে যুক্ত হলো আরো ১টি নতুন সেবা। অনুষ্ঠানে উম্মে রুমানা তুয়ার সঞ্চালনায় বিডার মহা পরিচালক মো. ওয়াহিলুদ ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন এবং বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রয় অনলাইন ওয়ান স্টপ সার্ভিসের উপরে সংক্ষিপ্ত ভিডিও উপস্থাপন করেন।
মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ দূরদর্শী নেতৃত্বে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, ২০০৮ সালের নির্বাচনী ইশতিহারে যখন ডিজিটাল বাংলাদের কথা বলা হয়েছিল তখন অনেকেই তা বিশ্বাস করেনি, আজ মাত্র ১২ বছরের মধ্যেই আমরা নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। মাথাপিছু আয়, বিদ্যুৎ, যোগাযোগ, আইটি প্রত্যকে ক্ষেত্রেই প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। আমাদের সামনে রয়েছে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মানের রূপকল্প, যেখান যাবতীয় সেবা হবে স্বচ্ছ ও দ্রুত, জীবনযাত্রার মান বাড়াতে হবে বহুগুণ আর সেই রূপকল্প সামনে রেখেই ঢাকা দক্ষিণ সিটি কোর্পোরেশন কাজ করে চলছে। 
তিনি আরো বলেন, এখন থেকে যথাযথ কাগজ পত্র প্রেরণ সহ অনলাইনে নির্ধারিত ফি প্রদান করে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ঘরে বসেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স পাওয়া যাবে, যার ফলে দেশি বিদেশি বিনিয়োগের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে এবং ইজ অফ ডুইং (EODB) এ আমাদের উন্নয়ন ঘটবে।  
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, গত একযুগের উন্নয়নে বিশ্বে আজ বাংলাদেশ বিস্ময়। সামনে আমাদের কিছু টার্গেট আছে তাহলো ২০৩১ সালে উচ্চ মধ্য আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্য উন্নত দেশে পরিণত হওয়া, যা দেশি এবং বিপুল বিদেশী বিনিয়োগের উপরে নির্ভরশীল। আর বিশ্ব বাজারে আমরা একা নই, আমাদের অনেক প্রতিদন্ধী দেশ রয়েছে। তাই অধিক হারে বিদেশী বিনিয়োগ অকর্ষণের জন্য উন্নত মানের বিনিয়োগ সেবার বিকল্প নেই। 
তিনি আরো বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স প্রদান সেবা যুক্ত হওয়ায় বিনিয়োগকারীরা এখন অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আরো দ্রুত সেবা পাবেন। এখন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে ১২টি সংস্থার মাধ্যমে ৪২টি সেবা প্রদান করা হলেও  চলতি বছরের মধ্যেই আমাদের ৩৫টি সংস্থার মাধ্যমে ১৫৪ প্রদান করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়