News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৭, ২৪ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপে না গেলে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ শান্তর

বিশ্বকাপে না গেলে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ শান্তর

নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপে অংশগ্রহণ সম্ভব না হলে ওই সময়টাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিপিএলের দ্বাদশ আসরের ফাইনাল শেষে এই মন্তব্য করেন শান্ত। তার নেতৃত্বে রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা জেতে।

ফাইনাল জয়ের পর শান্ত বলেন, ঢাকার ক্রিকেট নিয়েও অনেক সমালোচনা হচ্ছে। এখানেও আমি অনুরোধ করব, আগের আসরগুলোর চেয়ে যেন আরও সুন্দরভাবে আয়োজন করা হয়। বিশ্বকাপে যদি যেতে না পারি, তাহলে বোর্ডের কাছে অনুরোধ থাকবে আমাদের জন্য আরও ভালো ও সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করা হোক, যাতে সবাই খেলতে পারে।

তিনি আরও বলেন, বাইরের বিষয়গুলো ঠিক রেখে যেন মাঠের ক্রিকেটটা সঠিকভাবে চালু থাকে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: আবারও বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী

উল্লেখ্য, বিপিএলের এবারের আসরে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাজমুল হোসেন শান্ত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়