জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার। প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের জ্বালানি চাহিদা পূরণে সরকার বিভিন্ন বিকল্প উৎসের সন্ধান করছে। প্রয়োজন হলে আফ্রিকার দেশগুলো থেকেও জ্বালানি আমদানি করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে কাজ করছে। তৈরি পোশাকের পাশাপাশি পাটপণ্য নিয়েও কাজ চলছে।
আরও পড়ুন: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ১৭ বছরের অত্যাচার-অনাচার থেকে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে এসেছে। দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের অধীনে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








