২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ
ছবি: সংগৃহীত
২০২৭ সালে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।
প্রথম পর্বের ইজতেমায় জুবায়েরপন্থী আর দ্বিতীয় পর্বে সাদপন্থী পক্ষের অনুসারীরা অংশ নেবেন। দু'পক্ষের সাথে আলোচনার পর তারিখ নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: হারাম আয়ে ভোগ-বিলাস করলেও তা আখিরাতে কোনো কাজে আসবে না
এর মধ্যে ইজতেমায় মাওলানা সাদের আগমনের বিষয়টি ভিসা নীতি অনুসারে ধর্ম মন্ত্রণালয় দেখবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
গাজিপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে ঐতিহ্যবাহী ইজতেমা ময়দানেই এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








