নেপালে বন্যা-ভূমিধসের ঘটনায় বাংলাদেশের রাষ্ট্রদূতের শোক
বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
নেপালে মর্মান্তিক আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।
বুধবার (২ সেপ্টেম্বর) নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন তিনি।
শোকবার্তায় রাষ্ট্রদূত নজিরবিহীন এ দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ও শোকসন্তপ্ত পরিবার এবং সম্প্রদায়ের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
আরও পড়ুন: এক থেকে দেড় সপ্তাহে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী
এ কঠিন সময়ে নেপাল সরকার ও দুর্যোগ মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন মো. শফিকুর রহমান। পাশাপাশি নেপালকে যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশের প্রস্তুতির কথাও জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








