আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৫৫, ৪ সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, অতি ভারী বৃষ্টির আশঙ্কা

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, অতি ভারী বৃষ্টির আশঙ্কা

ছবি: সংগৃহীত

হঠাৎ প্রবল বর্ষণের কবলে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ঝড়ো হাওয়ার পাশাপাশি চলছে বজ্রপাত। আগামী কয়েকদিনে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জন্মাষ্টমীর উৎসবে বাইরে বের হওয়া দর্শনার্থীরা হঠাৎ প্রবল বৃষ্টির মুখে পড়েন। বৃষ্টির তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষ।

আইএমডির তিন ঘণ্টার বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পালাম এলাকায় প্রায় সাড়ে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত নাজাফগড়ে ০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

দুপুর ২টা ১৫ মিনিটের পূর্বাভাসে আইএমডি জানায়, বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত দিল্লির বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৩ পাইলট নিহত

আইএমডি জানিয়েছে, পরবর্তী তিন ঘণ্টায় অধিকাংশ এলাকায় মাঝারি বৃষ্টির পাশাপাশি দু-এক জায়গায় ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, যা সাময়িকভাবে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়