প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুর ও বিকেলের নাস্তায় বরাদ্দ ১৫০ টাকা
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে দুপুরের খাবার ও বিকেলের নাশতার বাজেটে ব্যাপক কাটছাঁট করা হয়েছে। বর্তমানে এই দুই বেলার খাবারের জন্য মাথাপিছু বরাদ্দ মাত্র ১৫০ টাকা।
এর আগের সরকারের আমলের তুলনায় এই বরাদ্দ প্রায় পাঁচ গুণ কম বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানান ডা. জাহেদ উর রহমান।
আরও পড়ুন: `দেশে জ্বালানি সংকট শঙ্কায় ক্রেতারা অন্য দেশের দিকে ঝুঁকছেন`
প্রধানমন্ত্রী উপদেষ্টা ফেসবুক পোস্টে লেখেন, ‘নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) এর প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সময় লাঞ্চের মেন্যুতে ছিলো- ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজা, ডিম সেদ্ধ রান্না, ডাল, দই। প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার আর বিকালের নাস্তা মিলিয়ে মোট বাজেট ১৫০ টাকা, যেটা আগে ছিল ৫ গুনের বেশি।’
নিউজবাংলাদেশ.কম/এনডি








