News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৩৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার দ্রুত তদন্তের ঘোষণা এলজিআরডি মন্ত্রীর

জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার দ্রুত তদন্তের ঘোষণা এলজিআরডি মন্ত্রীর

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত পুলিশ হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি স্পষ্ট করেছেন যে, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিপূর্বে যে ঘোষণা দেওয়া হয়েছে, সরকার সেই পথেই হাঁটবে এবং প্রয়োজনে অধিকতর তদন্তও করা হবে, কারণ সংশ্লিষ্ট বিষয়গুলো বর্তমানে আদালতের বিচারাধীন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

আরও পড়ুন: গণমাধ্যম ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও স্বাধীনতার প্রতিশ্রুতি তথ্যমন্ত্রীর

মন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে। এছাড়াও যদি প্রয়োজন মনে হয়, তদন্ত করতে হবে। কারণ যেহেতু বিষয়গুলো আদালতে আছে।

রাষ্ট্রীয় কাঠামো ও প্রশাসনিক পুনর্গঠন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল যে ফ্যাসিস্ট সরকার বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেই প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করা, কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের প্রাতিষ্ঠানিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।

নিজ নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে তিনি ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

মির্জা ফখরুল বলেন, আমি সব থেকে বেশি ঋণী ঠাকুরগাঁও-১ আসনের মানুষের কাছে। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়