News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫০, ৩ ফেব্রুয়ারি ২০২৬

শবে বরাতে ঢাকায় আতশবাজি, ফানুস ও গ্যাস বেলুন নিষিদ্ধ

শবে বরাতে ঢাকায় আতশবাজি, ফানুস ও গ্যাস বেলুন নিষিদ্ধ

ফাইল ছবি

পবিত্র শবে বরাতের উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়িয়ে উদযাপন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাতের রাত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হবে। পবিত্রতা রক্ষা, শান্তিপূর্ণ উদযাপন এবং আইনশৃঙ্খলা রক্ষা করতে ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬–এর ২৮ ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: টানা ৪ দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে

নিষেধাজ্ঞা অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন ব্যবহার, ক্রয়-বিক্রয় ও পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়