News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৫, ৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৪৫, ৭ জানুয়ারি ২০২৬

নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব

নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

নির্বাচন নিয়ে যারা এখনও সন্দেহ ও সংশয় ছড়াচ্ছেন, তাদের সরকার নজরদারিতে রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় তিনটি ইভেন্ট- হাদির জানাজা, তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার জানাজা—কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে সরকারের আত্মবিশ্বাস আরও বেড়েছে। ফলে নির্বাচন নিয়ে ভিত্তিহীন সন্দেহ ছড়ানো অর্থহীন।

তিনি আরও বলেন, পোস্টাল ব্যালটে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। অনলাইনের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৩৩ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় ৭ লাখ মানুষ দেশের ভেতরে বিভিন্ন দায়িত্ব পালনের কারণে সরাসরি ভোট দিতে পারবেন না।

আরও পড়ুন: তীব্র শৈত্যপ্রবাহের কবলে দেশ, তাপমাত্রা নামবে ৬ ডিগ্রিতে

প্রেস সচিব জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের পক্ষ থেকে জোরালো প্রচারণা চালানো হবে।

এ ছাড়া তিনি বলেন, নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি প্রায় সম্পন্ন। দায়িত্বপ্রাপ্তদের মধ্যে প্রায় ৭০ শতাংশের প্রশিক্ষণ ইতোমধ্যেই শেষ হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়