News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৩৪, ১ মার্চ ২০২৬
আপডেট: ২১:৩৪, ১ মার্চ ২০২৬

দোহা, দুবাই ও আবুধাবি ছাড়া মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট পুনরায় চালু

দোহা, দুবাই ও আবুধাবি ছাড়া মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট পুনরায় চালু

ফাইল ছবি

দোহা, দুবাই ও আবুধাবি ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য সব গন্তব্যে তাদের ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ।

রবিবার (১ মার্চ) জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ রুটে ফ্লাইট স্বাভাবিক থাকলেও দোহা, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট নির্ধারিত সময়সূচির বাইরে রয়েছে।

আরও পড়ুন: স্থানীয় সরকার সচিব রেজাউল মাকছুদ জাহেদী ওএসডি

যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। সূত্র: বাসস

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়