স্থানীয় সরকার সচিব রেজাউল মাকছুদ জাহেদী ওএসডি
ফাইল ছবি
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে।
রবিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রেজাউল মাকছুদ জাহেদী গত বছরের ৭ এপ্রিল স্থানীয় সরকার বিভাগে সচিব হিসেবে যোগদান করেন। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশের নিন্দা
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি তিন সচিবকে ওএসডি করা হয় এবং নয় সচিবের চুক্তি বাতিল করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








