News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৯, ২০ জানুয়ারি ২০২৬

ভারতের চাপে আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ: আসিফ নজরুল

ভারতের চাপে আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ: আসিফ নজরুল

ড. আসিফ নজরুল। ফাইল ছবি

ভারতের চাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি বাংলাদেশের ওপর কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তবে তা মানবে না বাংলাদেশ বলে এমন কড়া অবস্থানের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, তাহলে বাংলাদেশ সেই শর্ত মানবে না।

বাংলাদেশ ভারতে খেলতে না গেলে বিশ্বকাপে স্কটল্যান্ডকে খেলানো হতে পারে-ফরাসি বার্তা সংস্থা এএফপির এমন প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়ার কোনো আনুষ্ঠানিক তথ্য আমরা পাইনি।

তিনি আরও বলেন, আসল বিষয় হলো আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপে পড়ে আমাদের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করে, সেটি আমরা গ্রহণ করব না।

ভেন্যু পরিবর্তনের প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, এর আগে উদাহরণ আছে পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলায় আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। আমরা খুবই যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। অযৌক্তিক চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।

আরও পড়ুন: ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

তিনি বলেন, বাংলাদেশের অবস্থান স্পষ্ট এবং যৌক্তিক দাবি নিয়ে দেশটি কোনো ধরনের আপস করবে না।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়