News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩০, ১৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:০৮, ১৫ জানুয়ারি ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার যমুনাস্থ বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারেক রহমান দুই জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, এটি একটি সৌজন্য সাক্ষাৎ, যা রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে আয়োজন করা হয়েছে।

বৈঠকে ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে ছিলেন ন্যাশনাল লেবার পার্টির লায়ন মো. ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির এমএ বাসার, ইসলামিক পার্টির আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির আমিনুল ইসলাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) ফিরোজ মুহাম্মদ লিটন প্রমুখ।

এরপর সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এসএম শাহাদাত, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ডেমোক্রেটিক লীগের খোকন চন্দ্র দাস, এনডিপির আব্দুল্লাহ আল হারুন সোহেল প্রমুখ।

জোট নেতারা ফ্যাসিবাদবিরোধী বিগত আন্দোলন ও সংগ্রামে নিজেদের ভূমিকার কথা তুলে ধরেন। তারা জানান, বিগত সময়ে একসঙ্গে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনে বিএনপির অঙ্গীকার অনুযায়ী কিছু মনোনয়ন দেওয়া হয়েছে, যাদের মনোনয়ন দেওয়া হয়নি তারা মনোক্ষুণ্ণ নন। তারা আশা প্রকাশ করেন, বিএনপি সরকার গঠন করলে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

আরও পড়ুন: কাতারে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

এ সময় তারেক রহমান বলেন, “আপনারা অতীতের মতো আসন্ন নির্বাচনেও ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। বিএনপি সরকার গঠন করলে যোগ্যতা অনুযায়ী আপনাদের যথাযথ মূল্যায়ন করা হবে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়