News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৮, ১৫ জানুয়ারি ২০২৬

কাতারে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

কাতারে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

কাতারে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান বাংলাদেশিদের ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসনের প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করছে বলে অভিযোগ পেয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এই বিষয়ে কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দোহায় বাংলাদেশ দূতাবাস এই সতর্কতা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বপ্নীল উন্নত জীবনের আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে বাংলাদেশিদের মধ্যে আগ্রহ সৃষ্টি করছে। প্রলোভনের জালে অনেক কাতার প্রবাসী বাংলাদেশি বিপুল অর্থ ব্যয় করে প্রতারিত ও সর্বস্বান্ত হচ্ছেন। ইতিমধ্যে অনেকে বাংলাদেশ দূতাবাসে এ বিষয়ে অভিযোগ দাখিল করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা প্রক্রিয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

দূতাবাস সব প্রবাসীকে সতর্ক করেছেন যে, ইউরোপ বা আমেরিকার বিভিন্ন দেশে যাবার প্রলোভনে লোভিত হয়ে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়