News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৬, ৯ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব নিরাপত্তা উপদেষ্টার

যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব নিরাপত্তা উপদেষ্টার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রকে পারস্পরিক শুল্ক ২০ শতাংশ কমানোর প্রস্তাব দেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত বৈঠকে খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর অগ্রগতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং চুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক বাস্তবায়ন করেছে।

এ প্রেক্ষাপটে খলিলুর রহমান বর্তমান ২০ শতাংশ পারস্পরিক শুল্কহার কমানোর প্রস্তাব দেন। রাষ্ট্রদূত গ্রিয়ার আশ্বাস দেন, প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের উপকরণ ব্যবহার করে তৈরি পোশাক পণ্যের ওপর পারস্পরিক শুল্ক কমানো বা সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

নিরাপত্তা উপদেষ্টা বলেন, দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেলে ব্যবসায়িক যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে। তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাসও পান।

আরও পড়ুন: দেশে আবারও ভূমিকম্প অনুভূত

এছাড়া তিনি বাংলাদেশের বেসরকারি খাতের জন্য যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) থেকে অর্থায়নের সুযোগ দেয়ার অনুরোধ জানান। এ বিষয়ে রাষ্ট্রদূত গ্রিয়ারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে, খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী ইউএসটিআর ব্রেন্ডান লিঞ্চের সঙ্গেও আলাদা বৈঠক করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়