দেশে আবারও ভূমিকম্প অনুভূত
ফাইল ছবি
ভোলার মনপুরা উপজেলায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। এতে পুরো দ্বীপজুড়ে বসতবাড়ি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে।
হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ জানান, ফজরের নামাজ চলাকালে হঠাৎ করে পুরো মসজিদ কেঁপে ওঠে, যা উপস্থিত মুসল্লিরা স্পষ্টভাবে অনুভব করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের মনিপুর ও আসামসহ আশপাশের এলাকায় সংঘটিত ভূমিকম্পের প্রভাবেই ভোলার মনপুরা উপকূলে এই কম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্যও মেলেনি।
আরও পড়ুন: উত্তরা ও নিকুঞ্জে চীনা নাগরিকদের অবৈধ আইফোন কারখানা, গ্রেপ্তার ৩
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের মে মাসে ভারতের মনিপুরে সংঘটিত ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশসহ ভোলার মনপুরা এলাকায় কম্পন অনুভূত হয়েছিল।
নিউজবাংলাদেশ.কম/এসবি








