News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১১, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া এক টুইটে তিনি বলেন, “খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন। পাকিস্তান সরকার ও জনগণ শোকের এই মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। আমরা এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধুবান্ধব ও বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার আত্মাকে শান্তি দান করুন। আমিন।”

শাহবাজ শরিফের মতে, খালেদা জিয়া বাংলাদেশের জনগণের প্রতি আজীবন ত্যাগ করেছেন এবং দেশের সমৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুতে চীনের শোক

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়