News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১১, ১ মার্চ ২০২৬
আপডেট: ১৯:২৬, ১ মার্চ ২০২৬

ইরানে হামলার নিন্দা উত্তর কোরিয়ার, বলল ‘অবৈধ আগ্রাসন’

ইরানে হামলার নিন্দা উত্তর কোরিয়ার, বলল ‘অবৈধ আগ্রাসন’

ছবি: সংগৃহীত

ইরানে হামলার নিন্দা উত্তর কোরিয়ার, বলল ‘অবৈধ আগ্রাসন’

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এ অভিযানে ‘অবৈধ আগ্রাসন’ আখ্যা দিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে জানায়, এ হামলা ইরানের জাতীয় সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।

উত্তর কোরিয়ার দাবি, ইরানের ওপর এ যৌথ হামলা তাদের কাছে অপ্রত্যাশিত ছিল না। এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ‘আধিপত্যবাদী ও গ্যাংস্টার-সদৃশ’ নীতিরই বহিঃপ্রকাশ।

মুখপাত্র আরও বলেন, ওয়াশিংটন ও তেল আবিব যে আগ্রাসী যুদ্ধ শুরু করেছে, তা কোনো শান্তিকামী মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: ইরানে হামলায় ট্রাম্পকে প্ররোচিত করে ইসরায়েল ও সৌদি আরব

উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিভিন্ন স্থাপনায় একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে জানানো হয়। তার মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের গণশোক ও সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়