ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা, নিহত বেড়ে ১৪৮
ছবি: সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ হামলায় নিহতের সংখ্যা ১৪৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৯৫ জন।
রবিবার (১ মার্চ) কাতার ভিত্তিক আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা নাটকীয়ভাবে ভেস্তে যাওয়ার জেরে ইরানের ওপর স্মরণকালের ভয়াবহতম ও আকস্মিক আকাশপথের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর থেকে শুরু হওয়া এ যৌথ সামরিক অভিযানে এখন পর্যন্ত ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৯
এ হামলায় বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বাসভবনকে। এছাড়া মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইরানের মন্ত্রী ও সামরিক প্রধানদের বাসভবন, প্রতিরক্ষা ও গোয়েন্দা মন্ত্রণালয়ের স্থাপনাসহ অন্যান্য স্থাপনাতেও।
নিউজবাংলাদেশ.কম/এসবি








