ইথিওপিয়ায় ট্রাক দুর্ঘটনায় ২২ অভিবাসনপ্রত্যাশী নিহত
ফাইল ছবি
ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আফার প্রদেশের সিমেরা শহরে একটি কার্গো ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় ২২ জন অভিবাসনপ্রত্যাশী নিহত এবং আরও ৬৫ জন আহত হয়েছেন। আহতদের সবাইকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।
আল জাজিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আফার পুলিশের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, নিহত ও আহতরা সবাই ইথিওপিয়ার নাগরিক। তারা অবৈধভাবে প্রতিবেশী দেশ জিবুতি যাওয়ার পথে ছিলেন।
পুলিশ আরও জানায়, “ট্রাকটিতে শতাধিক নাগরিক ছিলেন। মানবপাচারকারীদের ভুল তথ্যের কারণে তারা বিপদসঙ্কুল রুটে যাত্রা করেছিলেন।”
দুর্ঘটনা ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রাদেশিক সরকারের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী উদ্ধার তৎপরতা চালায়। নিহতদের পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
ইথিওপিয়ার অভিবাসনপ্রত্যাশীরা মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর জন্য প্রথমে জিবুতি যান। সেখানে থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে ইয়েমেন পৌঁছে, এরপর সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশে রওনা হন। তবে এই রুটটি মানবপাচারকারীদের ব্যবহারের জন্য অত্যন্ত বিপজ্জনক।
আরও পড়ুন: ট্রাম্পকে কঠোর বার্তা দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট শেনবাউম
জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই রুটে ৮৯০ জন নিহত হয়েছেন। এর মধ্যেও এই পথের ব্যবহার এখনও কমেনি, এবং এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যস্ত ও বিপদসঙ্কুল অভিবাসন রুট হিসেবে পরিচিত।
নিউজবাংলাদেশ.কম/এসবি








