News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৫, ১ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৩০, ১ মার্চ ২০২৬

দ্বিতীয় দিনেই ইসরায়েলে ইরানের ভয়াবহ পাল্টা হামলা, নিহত ৮

দ্বিতীয় দিনেই ইসরায়েলে ইরানের ভয়াবহ পাল্টা হামলা, নিহত ৮

ছবি: সংগৃহীত

দ্বিতীয় দিনেই ইসরায়েলে ইরানের ভয়াবহ পাল্টা হামলা, নিহত ৮

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন রোরিং লায়ন’-এর দ্বিতীয় দিনে ইসরায়েলে ভয়াবহ পাল্টা আঘাত হেনেছে ইরান।

রবিবার (১ মার্চ) সকালে ইরান থেকে ছোড়া শক্তিশালী ক্ষেপণাস্ত্র জেরুজালেমের প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ শহরে আঘাত হানে। এতে অন্তত আটজন নিহত এবং কয়েক ডজন মানুষ গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট, স্থানীয় পুলিশের বরাত দিয়ে। খবরটি প্রকাশ করেছে আলজাজিরা।

ক্ষেপণাস্ত্র হামলার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ ও হতাহতদের উদ্ধারে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)-এর প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের বিশেষ উদ্ধারকারী দল এবং কয়েকশ চিকিৎসাকর্মী ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত হাসপাতালে নিতে সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত ছাড়াও দেশজুড়ে জারি করা রেড অ্যালার্ট সাইরেনে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার সকালে প্রথম দফা সাইরেন বাজার সময় নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ইরানে হামলার নিন্দা উত্তর কোরিয়ার, বলল ‘অবৈধ আগ্রাসন’

ইচিলভ হাসপাতাল-এর জরুরি বিভাগ জানায়, সাইরেন শুনে দৌড়ে ‘সেফ রুমে’ যাওয়ার সময় ওই নারী তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হন। প্যারামেডিকদের চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়