News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ৯ জানুয়ারি ২০২৬

পুরো ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

পুরো ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

ছবি: সংগৃহীত

পুরো ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দেশটিতে গত কয়েকদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে চলমান বিক্ষোভ ক্রমেই সহিংস রূপ নিচ্ছে। এ পরিস্থিতিতে সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অনলাইন পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জানিয়েছে, ইরানের সর্বত্র পূর্ণাঙ্গ ইন্টারনেট ব্ল্যাকআউট লক্ষ্য করা যাচ্ছে।

আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

নেটব্লকসের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ইন্টারনেট বিচ্ছিন্নের আগে বিক্ষোভকারীদের দমনে বিভিন্ন ধরনের ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা নেওয়া হয়েছিল। সংস্থাটির মতে, সংকটময় সময়ে ইন্টারনেট বন্ধ করে সাধারণ মানুষের যোগাযোগের অধিকার মারাত্মকভাবে ব্যাহত করা হচ্ছে।

আরও পড়ুন: ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিলে ট্রাম্পের সম্মতি

ইরানি রিয়ালের ব্যাপক দরপতন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির জেরে ডিসেম্বরের শেষ দিক থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। বর্তমানে তা অব্যাহত রয়েছে। দিন যত যাচ্ছে, আন্দোলনের তীব্রতা বাড়ছে, বাড়ছে হতাহতের সংখ্যাও।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়