News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৭, ১৫ এপ্রিল ২০২৫
আপডেট: ১৪:৪১, ১৫ এপ্রিল ২০২৫

জীবনে ইন্টারনেট ব্যবহার করেননি জার্মানির ২৮ লাখ নাগরিক

জীবনে ইন্টারনেট ব্যবহার করেননি জার্মানির ২৮ লাখ নাগরিক

প্রতীকী ছবি

ইন্টারনেট ব্যবহার এখন নিত্যপ্রয়োজনীয় সেবার মতো হয়ে উঠেছে। কিন্তু ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানিতে দেশের ৪ ভাগ মানুষ জীবনে কখনো ইন্টারনেট ব্যবহার করেননি। সম্প্রতি দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তরের ২০২৪ সালের হিসাবে এ তথ্য জানা গেছে। 

ওই পরিসংখ্যানে দেখা গেছে, দেশটির ২৮ লাখ মানুষ জীবনে কখনো ইন্টারনেট ব্যবহার করেননি। এই সংখ্যা জার্মানির মোট জনসংখ্যার চার ভাগ। সরকারের হিসাবে অনুযায়ী, জার্মানির জনসংখ্যা প্রায় সাড়ে আট কোটি।

পুরো ইউরোপ জুড়ে পরিচালিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার বিষয়ক গবেষণা থেকে এ তথ্য বেরিয়ে এসেছে।

পরিসংখ্যান  দপ্তরের তথ্য মতে, ১৬ থেকে ৭৪ বছর বয়সিরা এই তালিকায় রয়েছেন। যারা ইন্টারনেট ব্যবহার করছেন না তাদেরকে অফলাইনার বলে অভিহিত করেছে সরকার। পরিসংখ্যান আরো বলছে, ৬৫ থেকে ৭৪ বছর বয়সিদের মধ্যে ইন্টারনেট ব্যবহার না করার প্রবণতা বেশি। দেখা গেছে, বয়স যতে কম, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ততে বেশি।

আরও পড়ুন: গুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করবেন যেভাবে

ইউরোপের অন্যান্য দেশের পরিস্থিতি

সরকারি দপ্তর বলছে, ইউরোপের শতকরা পাঁচ ভাগ লোক জীবনে কখনো ইন্টারনেট ব্যবহার করেননি।

নেদারল্যান্ডস ওবং সুইডেনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি। দেশ দুইটিতে অফলাইনারদের সংখ্যা এক ভাগের কম।

এদিকে, ইন্টারনেট ব্যবহরা না করার দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে ক্রোয়েশিয়। দ্বিতীয় অবস্থানে গ্রিস। ক্রোয়েশিয়াতে এই সংখ্যা শতকরা ১৪ ভাগ এবং গ্রিসে শতকরা ১১ ভাগ।

উল্লেখ্য, জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বলছে, ২০২৪ সালে বিশজুড়ে ৩২ ভাগ লোক ইন্টারনেট ব্যবহার করেননি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়