নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৩, ১৫ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩

ফাইল ছবি

সারদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) আরও ১০ জনের মৃত্যু হয়েছে। 

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৩৩১ জনে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ডেঙ্গু ড্যাশবোর্ডের তথ্যানুযায়ী, এই ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৯৪৩ জন। যার মধ্যে, বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৩২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৩৮ জন, খুলনা বিভাগে ২৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রাজশাহী বিভাগে ২৩০ জন, রংপুর বিভাগে ৭০ জন, এবং সিলেট বিভাগে রয়েছেন ১১ জন।

আরও পড়ৃন: ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১,৯২০ জন

এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩১ জন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়