যশোর সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৮, ১৪ অক্টোবর ২০২৬

বেনাপোল বিএনপি নেতা সনির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ

বেনাপোল বিএনপি নেতা সনির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ

ছবি: নিউজবাংলাদেশ

যশোরের বন্দরনগরী বেনাপোলে সংবাদ সম্মেলন করে বেনাপোলের পৌর বিএনপি সহসভাপতি আতিকুজ্জামান সনি বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি পক্ষ ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেনাপোলের সানরুফ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি।এ ঘটনায় তিনি দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপ ও কামনা করেছেন।

আতিকুজ্জামান সনি বলেন, ১৯৯২ সাল থেকে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি জানান, ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বেনাপোল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত বেনাপোল ইউনিয়ন যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক, ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত বেনাপোল পৌর বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক এবং ২০২২ সালে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ও ২০২৫ সাল থেকে বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অর্থ, শ্রম, নেতাকর্মী ও মেধা দিয়ে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। বাণিজ্যিক সংগঠনের স্বার্থে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তৎকালীন ক্ষমতাসীন দলের সংসদ সদস্যের সঙ্গে বাণিজ্য বৈঠকে অংশ নিতে হয়েছিল। কিন্তু সেই ঘটনাকে পুঁজি করে তাকে আওয়ামী লীগের দোসর ও চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তার অভিযোগ, গত ১৩ সেপ্টেম্বর বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত একদল বিপথগামী নেতাকর্মীকে নিয়ে সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন। সনি দাবি করেন, তিনি কখনো আওয়ামী লীগের কোনো পদে দায়িত্ব পালন করেননি এবং দলটির সভা-সমাবেশ বা মিছিলেও অংশ নেননি।

আরও পড়ুন: টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

সংবাদ সম্মেলনে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি ও ট্রাক টার্মিনালের সার্ভিস চার্জ নিয়ে উত্থাপিত অভিযোগকে বিভ্রান্তিকর দাবি করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, ট্রাক ও মালামালের নিরাপত্তায় নাইটগার্ডের বেতন বাবদ নিয়ম অনুযায়ী রশিদের মাধ্যমে সার্ভিস চার্জ নেওয়া হয়। এছাড়া কল্যাণ তহবিলসহ বিভিন্ন ফি সংশ্লিষ্ট সংগঠনগুলোর সম্মতিতে নিয়ম মেনেই আদায় ও পরিচালনা করা হয়।

আবু তাহের ভারত পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হয়ে প্রচার প্রচারনা করছেন। আমি মেয়র প্রার্থী হওয়াতে সাম্প্রতি আমাকে হেয় করতে এসমস্ত কাজ করছে।
এ সময় আবু তাহের ভারতের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন সনি। তার দাবি, আবু তাহের ভারত আগে ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।আওয়ামী লীগের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হলে তিনি দল পরিবর্তন করেন।

নিজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে আতিকুজ্জামান সনি বলেন, রাজনৈতিক জীবনে তার ভূমিকা বিবেচনায় নিয়ে বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন। তিনি এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করেন এবং তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচারের নিন্দা জানান।

 এদিকে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি এবং সংগঠনটির নেতৃত্বের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। একই সাথে বিতর্কিত রাজনৈতিক নেতা আবু তাহের ভারতকে কঠোর হুশিয়ারী প্রদান করেছেন।

তারা জানান, সম্প্রতি বিতর্কিত নেতা আবু তাহের ভারত বন্দর এলাকাকে অস্থিতিশীল করার লক্ষ্যে নিজ ও ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে সম্মানিত ব্যক্তিবর্গ এবং সমিতির বিরুদ্ধে কুরুচিপূর্ণ প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছেন। এমনকি বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের একটি সভায় প্রকাশ্যে সমিতির সম্মানিত সভাপতিকসহ সম্মানীয় ব্যক্তিদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য বক্তব্য দিয়েছেন। যা দণ্ডনীয় অপরাধ। তাই অবিলম্বে তারা আবু তাহের ভারতের বিরুদ্ধে প্রশাসনিক ও দলীয় হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়