জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৯, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:৫৮, ১৪ অক্টোবর ২০২৬

গাজীপুরে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

গাজীপুরে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।

টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আরও ইউনিট যুক্ত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে

অগ্নিকাণ্ডের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়