News Bangladesh

বিনোদন প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২০, ৩ মার্চ ২০২৬

ঈদে ৪ জনের ‘মন মজাইয়া তোমার প্রেমে’

ঈদে ৪ জনের ‘মন মজাইয়া তোমার প্রেমে’

সাইফুল বারী - আহমেদ সজীব - শারমীন আক্তার - এএন ফরহার। ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে সঙ্গীতাঙ্গনের ৪ জনের যৌথ প্রয়াসে রেকর্ডিং সম্পন্ন হলো নতুন ফোক গান ‘মন মজাইয়া তোমার প্রেমে’। গানের কথাগুলো লিখেছেন গীতিকবি সাইফুল বারী এবং এতে কণ্ঠ দিয়েছেন আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান’-এর চ্যাম্পিয়ন শারমীন আক্তার।

গানের সুর করেছেন আহমেদ সজীব এবং সংগীতায়োজন করেছেন এএন ফরহাদ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, লোকজ প্রেমের আবহ ও দেশীয় বাদ্যযন্ত্রের সমন্বয়ে গানটি খাঁটি ফোক আঙ্গিকে তৈরি করা হয়েছে।

গানটি প্রকাশিত হবে গীতিকবি রবিউল ইসলাম রবির প্রতিষ্ঠান আরআইআর মিউজিক থেকে আসন্ন ঈদে।

শারমীন আক্তার বলেন, ফোক গান সবসময় আমার হৃদয়ের খুব কাছের। ‘মন মজাইয়া তোমার প্রেমে’ গানের কথাগুলো সহজ অথচ গভীর। রেকর্ডিংয়ে আলাদা এক আবেগ কাজ করেছে।

আহমেদ সজীব বলেন, সাইফুল ভাইয়ের কথায় সুর বেঁধে গানটি নতুন মাত্রা পেয়েছে। ৪ জনের যৌথ প্রয়াসে গানটি আরও প্রাণবন্ত হয়েছে।

এএন ফরহাদ জানান, বাদ্যযন্ত্র ও আঙ্গিকের সমন্বয়ে গানটির ফোক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এটি ঈদের আবহকে আরও হৃদয়ছোঁয়া করবে।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ফজলুর রহমান বাবু

সাইফুল বারী বলেন, গানের কথায় লোকজ প্রেমের সুমধুর অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ৪ জনের যৌথ প্রয়াসে গানটি নতুন প্রাণ পেয়েছে। ঈদে শ্রোতারা এটি উপভোগ করবেন বলে আমি আশা করি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়