রামপুরা ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
রাজধানীর রামপুরা লেকের ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে লেকে মরদেহ ভাসতে দেখার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্রিজের নিচে মরদেহটি অবস্থান করায় উদ্ধারে কিছুটা সময় লেগেছে। এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
আরও পড়ুন: ৫ দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন মানুষ, টার্মিনালে যাত্রীদের ভিড়
ওসি আরও জানান, মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








